তীব্র তাপদাহে পুড়তে থাকা থাইল্যান্ডে হিস্ট স্ট্রোকের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এই সতর্কতা জারি করে বলেছে, চলতি বছরে দেশজুড়ে হিস্ট স্ট্রোকে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। রাজধানী ব্যাংককে চরম তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। নগরীতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। বুধবার থাই রাজধানীতে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও প্রায় একই মাত্রার তাপদাহ থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। গত কয়েকদিন […]