মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের প্রতিনিধি পরিষদে মি. মুইজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) পেয়েছে ৬৬টা আসন। বিশ্লেষকদের মতে পিএনসি-র জয় চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজ্জুর নীতির প্রতিই জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে। চীনপন্থী হিসেবে পরিচিত মোহামেদ মুইজ্জু মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান। তার দলের এই জয়কে ‘সুপার মেজরিটি’ হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম। সংবিধান […]