ভারতে আবার দেখা যাচ্ছে কোভিডের প্রকোপ। দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। চার জনের মৃত্যুও হয়েছে। এর জন্য জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি কেরালায় করোনা ভাইরাসের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এরপর থেকেই সেখানে দ্রুত সংক্রমণ বেড়ে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয় জেএন.১। কেরালায় বর্তমানে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ হাজার ৩২৪ জন। গত শনিবার রাজ্যটিতে একদিনেই চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। […]