পারস্পরিক আস্থার অভাবের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার রাতে ইসায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ দিন ধরে চলা দ্বন্দ্ব এবং তার জেরে পরস্পরের প্রতি আস্থার সংকট থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বার্তায় উল্লেখ করেছেন নেতানিয়াহু। সংক্ষিপ্ত এক বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার আস্থা ভেঙে গেছে।” বার্তায় নেতানিয়াহু আরও বলেছেন, […]