জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে পাকিস্তানের সঙ্গে সংঘাতময় দীর্ঘ ১৯ দিন পার করেছে ভারত। সামরিক এ সংঘাত চলাকালে পাকিস্তানি সেনাদের হামলায় ৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়েছে ভারত, যার মধ্যে তিনটি তাদের সামরিক শক্তির অহংকারের প্রতীক রাফাল যুদ্ধবিমানও। এতদিন এ কথা অস্বীকার করে এলেও অবশেষে প্রথমবারের মতো বিষয়টি স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে ভারত, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি তারা। শনিবার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব […]