ইরাকের পশ্চিমাঞ্চলে জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে জানিয়েছে, গত রাতে ঘটা এই দুর্ঘটনায় বিমানের মোট ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তের বরাতে সেন্টকম জানিয়েছে, বিমানটি কোনো শত্রুপক্ষ বা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়নি। মূলত উড্ডয়নকালীন অবস্থায় আরেকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত হওয়া বিমানটি […]