ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয়। এ সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। রবিবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়ায় অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির দিকে দুটি […]