নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ায় নেপালের সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আজ বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। […]