জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে তাদের ষষ্ঠবারের মতো ভেটো। এই প্রস্তাব এমন এক সময় পেশ করা হয় যখন ইসরায়েল গাজা শহরে তাদের আগ্রাসন আরও জোরদার করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ভেটো দেয়। প্রস্তাবটিতে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সকল […]