চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফের কমলো স্বর্ণের দাম, ভরি ২৪০৩৩৭ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৬ | ৩:৪১ অপরাহ্ণ

বিশ্ববাজারে গত এক সপ্তাহজুড়ে বেড়েই চলছে স্বর্ণের দাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের শঙ্কা বেড়ে যাওয়ায় আরও বেড়েছে স্বর্ণের দাম।

রয়টার্স বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও ডলারের দাম কমায় স্বর্ণের ঝুঁকছে বিনিযোগকারীরা।

শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে গিয়েছিল। এতে প্রতি আউন্স ৪ হাজার ৭১৯ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটি মোট ২.৩ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৩০ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করেছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার সম্ভাবনা ২২ শতাংশ থেকে কমে ১৪ শতাংশে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ বাড়ায় কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এতে কিছুটা কমেছে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ।

ডেভিড মেগার বলেন, স্বর্ণ এখন নিরাপদ বিনিয়োগের চেয়ে ঝুঁকিপূর্ণ সম্পদের মতো আচরণ করছে। ইরান পরিস্থিতির উত্তেজনা কমার সম্ভাবনা এবং তেলের দাম হ্রাস পাওয়ায় ভবিষ্যতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদ কমাতে পারে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট