আগামী ৫ নভেম্বর, ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে মার্কিন ভোটাররা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট বেচে নিবেন। প্রার্থী মূলত: দু’জন – ডেমোক্র্যাট কমালা হ্যারিস আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এ দু’জনের যে কোন একজনই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আরো কয়েকজন প্রার্থী থাকলেও তাদের কেউই বিজয়ের ধারে কাছেও যেতে পারার সম্ভাবনা নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় শিবিরেই বিরাজ করছে উইন উইন সিচুয়েশন। বিশেষজ্ঞদের মতে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। […]