ভারতের ওড়িশা রাজ্যের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হাসপাতালটির ১১ জন কর্মী সদস্য দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। ওড়িশার রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং আগুন নেভানোর ও উদ্ধার কাজ শুরু করে। এসসিবি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ […]