বিশ্ব ইতিহাসে কিছু সংকট যুদ্ধ দিয়ে নয়, মুদ্রা দিয়ে শেষ হয়। ১৯৫৬ সালের সুয়েজ সংকট সেই সত্য প্রমাণ করেছিল। আজ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবারও সেই প্রশ্ন তুলছে—পরবর্তী পতন কোন মুদ্রার? সুয়েজ সংকটের কেন্দ্রে ছিল সুয়েজ খাল —একটি জলপথ, যা ইউরোপের অর্থনীতির প্রাণ। যখন জামাল আবদেল নাসের এটি জাতীয়করণ করেন, ব্রিটেন ও ফ্রান্স সামরিক শক্তি প্রয়োগ করে। কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজয় ঘটে অর্থনীতির মঞ্চে। যুক্তরাষ্ট্রের চাপ এবং বৈদেশিক মুদ্রার সংকটে ব্রিটেন পিছু হটে। এর মধ্য দিয়েই পাউন্ড স্টার্লিং-এর পতন […]