আমায় অনেকেই জিজ্ঞেস করেন ‘সদ্য মা হয়েছি, বেবিকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করাচ্ছি, এদিকে প্রেগন্যান্সিতে যে ওজন বেড়েছিলো তা এখনও কমেনি, আমি কী ডায়েট করতে পারবো’? এই প্রশ্নটা খুব কমন। এর উত্তরটাও সোজা। আজ লিখব পোস্ট পার্টাম ডায়েট নিয়ে । বেবিকে ব্রেস্ট ফিড করালে কী ডায়েট করা যায়? এই প্রশ্নের উত্তর পেতে গেলে প্রথমে জানতে হবে ডায়েট করা কথাটার অর্থ কী। ডায়েট করা মানে শরীরের ঠিক যতটা পুষ্টি প্রয়োজন ঠিক ততটা খাবার খাওয়া। আমাদের শরীরের পুষ্টির প্রয়োজন জীবনের প্রতিটা ফেজে চেঞ্জ […]