শিশুর অস্থিরতা কমাতে ব্যর্থ হয়ে অনেক মা-বাবারই নাজেহাল অবস্থা হয়। একদণ্ড স্থির হয়ে না বসা, কোনো কাজে মনোযোগ না দেওয়া, স্কুল থেকে অভিযোগ আসা, কারো বাসায় গেলে জিনিস ভেঙে ফেলা বা প্রতিনিয়ত ছোটখাটো চোট পাওয়া হাইপার অ্যাক্টিভ চাইল্ডের বিশেষত্ব। ডাক্তারি পরিভাষায় এই আচরণগত সমস্যার নাম ‘এডিএইচডি’ অর্থাৎ ‘অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিস-অর্ডার’। এটির বিশেষত্ব হচ্ছে অমনোযোগ, অতিরিক্ত দুষ্টামি ও অস্থিরতা। এসব শিশু কোনো কাজেই ধৈর্য ধরে রাখতে পারে না। এক কাজ শেষ না করেই আরেক কাজ নিয়ে মেতে ওঠে। […]