পুঁজিবাজারে পতন ঠেকাতে এবার নতুন সার্কিট ব্রেকার আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সার্কিট ব্রেকার অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারদর পূর্বের কার্যদিবসের দরের চেয়ে ৩ শতাংশের বেশি কমানো যাবে না। তবে পূর্বের সীমা অনুযায়ী শেয়ারদর বাড়তে পারবে। গতকাল বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ঊল-ইসলাম স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়। আজ থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বিদ্যমান লেনদের সীমা অনুযায়ী কোনো কোম্পানির শেয়ার দর নির্দিষ্ট কার্যদিবসে পূর্বের কার্যদিবসের ক্লোজিং […]