বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি, ইতিহাস ও সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে তুলে ধরতে বাজারে আনছে নতুন ডিজাইনের কাগজে মুদ্রা। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে ২ বা ৩ জুনের মধ্যেই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে এই নোটগুলো। নতুন নোটে নেই কোনও ব্যক্তির ছবি। বরং নোটের দুই পাশে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক। সব নোটেই থাকছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান হাবিব মনসুরের সই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র […]