সুখবর দিলেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এ সুখবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তারকা জুটি নিজেরাই জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন এই খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা।’ আর নতুন এই মা-বাবাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারা। এর আগে গত সেপ্টেম্বরে এই তারকা জুটি জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। যদিও […]