আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতেই ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পাঠ করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র্যালিসহ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব […]