‘তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে, তোর সাথে দুষ্টামির সম্পর্ক আমার, ফাজিল কোথাকার’, ‘তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে?’ ননসেন্স তো তুই- এভাবেই ওশানোগ্রাফি বিভাগের সিনিয়র এক শিক্ষককে হুমকি ধমকি দিতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে। গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে বিভাগটির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ভাইরাল হওয়া সেই ভিডিও এসেছে পূর্বকোণের হাতে। জানা যায়, অভিযুক্ত শিক্ষক চবি […]