ছাত্রশিবির শুধুই রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি স্বতন্ত্রধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। ছাত্রশিবির অতিমাত্রায় রাজনীতি পছন্দ করে না। রাজনীতির বাইরে শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে কাজ করে। মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন মিনারের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও ইফতার মাহফিলে দারস পেশ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. […]