চট্টগ্রাম-কক্সবাজার সড়ক বর্তমানে ভয়াবহ মৃত্যুফাঁদ ও আতঙ্কের নাম। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা ঘটছে। অথচ এটি দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক। তাই দ্রুত সময়ে মধ্যে এ সড়ককে ছয় লেনে উন্নীত করা জরুরি। চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেন করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নামে মহাসড়ক হলেও এটি দুই লেনের আঞ্চলিক সড়ক। ১৪৮ কিলোমিটারের এ সড়কটি বেশিরভাগ জায়গায় ১৮ থেকে ২২ ফুট প্রশস্ত। অপ্রশস্ত, […]