চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত ও নির্বাচন প্রক্রিয়া বানচালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সমাবেশ থেকে নির্বাচন বিলম্বকারীদের লাল কার্ড প্রদর্শন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস. এম. নুরুল হক বলেন, আর কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্ব করা যাবে না। নির্বাচন বানচালের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়ে আপিল করা হয়েছে, যা ব্যবসায়ীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার সামিল। তাই চট্টগ্রামের ব্যবসায়ীরা আর কোনো বিলম্ব মেনে নেবে না। দ্রুত নির্বাচনই এখন ব্যবসায়ী […]