মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জি টু জি) আমদানিকৃত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি. উবন নারী (MV. UBON NAREE)। শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘জি টু জি-০৩’ চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়েছে। এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছিল। বর্তমানে […]