দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিকেএমইএর সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল ২০২১ সালের জন্য সিআইপি (কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত হয়েছেন। রবিবার বিকেলে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২১ সালের সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড) কার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। গাওহার সিরাজ জামিলের পক্ষে ফোর এইচ গ্রুপের নির্বাহী পরিচালক এ এম আলমগীর সিআইপি কার্ড গ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. তপন কান্তি […]