নগরীর চান্দগাঁও থানার অভিযানে চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। সোমবার (১৭ জুলাই) চান্দগাঁও থানাধীন খাজা রোড ও রামু থানার রাজারকুলস্থ নাশিরকুলের শিকলঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ পরিদর্শক পল্লব কুমার ঘোষ। আটককৃতরা হলেন : মো. মহিউদ্দিন, মো. কামাল উদ্দিন ও মো. জয়নাল আবেদীন প্রকাশ আবু। উপ পরিদর্শক পল্লব কুমার ঘোষ বলেন, চান্দগাঁও থানাধীন খাজা রোড থেকে মো. মহিউদ্দিনকে চোরাই মোটরসাইকেলসহ আটকের […]