গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ জনে। বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৪৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এদিকে একদিনে আক্রান্ত ১১৮ জনের মধ্যে মধ্যে ৬৪ জনের সরকারি হাসপাতালে এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে কারও […]