দি চিটাগাং চেম্বার অব কমার্সের ৪র্থ বারের মতো পরিচালক নির্বাচিত হলেন নাহার এগ্রো গ্রুপের এমডি রকিবুর রহমান (টুটুল)। রকিবুর রহমান (টুটুল) ১৯৭৪ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রামে বসবাসরত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা টি এস মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ার পদে চট্টগ্রামে কর্মরত ছিলেন এবং তার মাতা সামছুন নাহার। তিনি নাহার এগ্রো’র স্বত্তাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষাজীবনে প্রাণীর প্রতি ভালোবাসা থেকে ৩০০ ডিমপাড়া মুরগি দিয়ে পোল্ট্রি সেক্টরে কাজ শুরু করেন। কালের […]