চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ২২ বছর আগে মো.আবু বক্কর বাচ্চুকে গুলি করে হত্যা মামলায় মো. নাসির উদ্দীন প্রকাশ রফিক নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দীন লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ প্রকাশ রাজা মিয়ার ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- খোরশেদ আলম ও মামুন। চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর […]