ঝুঁকি জেনেও অধিক লাভের আশায় প্রতিবারের মতো এবারও আগাম টমেটো চাষ করছেন নগরীর উপকূলীয় এলাকার কৃষকরা। নগরীর পতেঙ্গা, হালিশহর ও কাট্টলী এলাকায় প্রায় ৪০ হেক্টর জমিতে আগাম টমেটোর চাষ করা হচ্ছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে টমেটো বাজারজাত করতে পারবেন বলে আশাবাদী এখানকার কৃষকরা। রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকমুক্ত এবং সুস্বাদু হওয়ার কারণে এখানকার উৎপাদিত টমেটোর চাহিদা থাকে আকাশচুম্বী। শীতকালে এখানে বিপুল পরিমাণ টমেটোর চাষ হয়ে থাকে। বেশি লাভের কারণে গত কয়েকবছর থেকে আগাম ফসল হিসেবে টমেটো চাষে ঝুঁকছেন […]