চট্টগ্রামে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ‘লুমিনাল-এ’ টাইপের ক্যান্সার। যা হরমোনের প্রভাবে ধীরে বাড়ে এবং সময়মতো শনাক্ত হলে চিকিৎসায় ভালো সাড়া দেয়। নতুন এক গবেষণায় আরও দেখা গেছে, রোগীদের অর্ধেকের বয়সই ৫০ বছরের নিচে। অর্থাৎ তরুণ ও মধ্যবয়সী নারীদের মধ্যেও এই ক্যান্সারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। যা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। সম্প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার থেকে ৫০ জন হিস্টোপ্যাথোলজিক্যালি নিশ্চিত রোগীর টিস্যু নমুনা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। […]