চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ১৬তম মাসিক সভা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সংগঠনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, জনসংযোগ সম্পাদক এসএম আবু তৈয়ব, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডা. সাহেনা আক্তার, ডা. এ কে এম নাছির উদ্দিন, অনারারী এডভাইজার (ল্যাব) আবুল কালাম তোফা প্রমুখ। শুরুতে সভার সভাপতি শিল্পপতি আবদুস সালাম উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত […]