আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশী প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার এক পাও নড়বে না এবং দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে। রোডমার্চ, লং মার্চের নামে কোনো অপরাজনীতি করলে আগামীতে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে। বুধবার (৪অক্টোবর) বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ জ ম […]