নগরীর আকবরশাহ থানাধীন কৈবল্যধাম আশ্রম গেট রেললাইন এলাকায় দুষ্কৃতির হামলায় জুয়েল চন্দ্র দাশ নামের এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এ হামলা চালানো হয় বলে জানা যায়। এ সময় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা জুয়েল চন্দ্র দাশকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আকবরশাহ থানা পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জুয়েল চন্দ্র দাশ হেঁটে যাওয়ার সময় পিছন থেকে এক যুবক এসে […]