নগরীর চকবাজার অলিখা মসজিদের সামনে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন চকবাজার শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ মাহফিলের আয়োজন করা হয়। শাখা সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু। এসময় প্রধান বক্তা ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন, আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক ও ওয়ালি […]