হাটহাজারীর চারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বছরের জমজ ভাই দ্বীপ ও দিগন্ত। সিএনজিতে মায়ের কোলে ছিল দুই জমজ। মায়ের সাথে ফটিকছড়িতে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিল দ্বীপ আর দিগন্ত। তিন মাস আগেও মামা বাড়ি হতে ঘুরে গিয়েছিলো তারা। কে জানতো সে ঘুরে যাওয়া যে দ্বীপ আর দিগন্তের জন্য মামা বাড়ির শেষ ঘুরে যাওয়া। শেষবারে মামা বাড়িতে কাটানো দ্বীপ, দিগন্তের স্মৃতির কথা মামা বাড়ির কেউ ভুলতে পারছে না। নিপা দাস (দ্বীপ, দিগন্তের মামী) জানিয়েছেন, এরা জমজ হওয়াতে পরিবারের সবাই তাদের […]