সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সূর্য সাথী’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট লেখক, গবেষক শ্রমিক নেতা মরহুম ছিদ্দিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বাদুরতলা বড় গ্যারেজে শুক্রবার (১০ নভেম্বর) স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ও ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। সংগঠনের সভাপতি মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেল, বিশেষ ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার […]