আন্তর্জাতিক রেড ক্রস-রেড ক্রিসেন্ট কমিটির সহযোগিতায় নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনায় আহত সকল শ্রেণি-পেশার জনগণকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছ দিতে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত চট্টগ্রামে অ্যাম্বুলেন্সসহ দুটি গাড়িতে করে রেড ক্রিসেন্টের ১৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দুটি টিমের মাধ্যমে এ জরুরি চিকিৎসাসেবা প্রদান করবে। গত রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. […]