নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। বাঁশখালীর নির্বাচনি কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির ৮ (খ) ধারায় মামলাটি করা হয়েছে। মামলাটি গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আচরণ বিধিমালার ৮ (খ) ধারায় বলা […]