আর কয়েক দিন পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বর্তমান তরুণ প্রজন্ম ও নতুন ভোটাররা কি ভাবছেন এবারের ভোট নিয়ে? চট্টগ্রামের এক দল তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়- দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করবেন, শিক্ষিত তরুণদের বেকারত্ব দূরীকরণ ও নারী উন্নয়নে যিনি কাজ করবেন- তিনিই পাবেন তরুণদের রায়। চট্টগ্রাম-৮ আসনের ভোটার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাবেদ হোসেন বলেন, ভোটাধিকারের মাধ্যমে আমরা শুধু কোনো রাজনৈতিক নেতা নির্বাচিত করি তা নয় বরং পাঁচ বছরের জন্য একজন অভিভাবককেই নির্বাচিত করি। আমি […]