ভোটকেন্দ্রে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী সেই শামীম আজাদ প্রকাশ ‘ব্লেড শামীমকে’ গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মোলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে যোগ করেন তিনি। এর আগে গতকাল রবিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম-১০ আসনে ভোট চলাকালীন নগরের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের কাছে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম মঞ্জুর […]