বিজিএমইএ নির্বাচন ২০২৪-২৬ উপলক্ষে ফোরাম চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ফোরাম চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান রানা। এছাড়া কো-চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি খন্দকার বেলায়েত হোসেন ও ফোরাম চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিক। বুধবার (৩১ জানুয়ারি) ষোলশহরস্থ ফোরাম চট্টগ্রামের অফিসে বিজিএমইএ’র পরিচালক ও ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক এমডিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফোরাম চট্টগ্রামের যুগ্ম সম্পাদক […]