চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুব রহমান শেখের স্বাক্ষরিত আদেশে এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ১৪ জনের মধ্যে চার জনকে সরাসরি ও ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি খন্দকার লুৎফুল কবির, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মাসুদুর রহমান ভুঞা ও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে […]