খাগড়াছড়ির মাটিরাঙায় পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাটিরাঙার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে […]