চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে রুপালি গিটার চত্বরের পাশে একটি নালায় জমে থাকা দীর্ঘদিনের ময়লা আর্বজনার স্তূপ ১০ মিনিটেই পরিষ্কার করলেন পরিচ্ছন্নকর্মীরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মেয়র রেজাউল করিম চৌধুরী আসার ১০ মিনিটেই সাফ হয়ে গেল সব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর প্রবর্তক মোড়ে স্থানীয় সরকার দিবস উপলক্ষে এভাবে খাল নালা থেকে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ৩৬টি খাল আছে নগরীতে। এগুলোর উন্নয়ন কাজ চলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে। নালার […]