জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সাবেকমন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক […]