বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির মুক্তমঞ্চে বিশ্ব চড়ুই পাখি দিবস উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মার্চ) বিকেল ৪টায় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর, মো. দিদার, মো. জানে আলম, সুভাষ চৌধুরী, দীপক দাশসহ আরো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, পরিবেশবিদরা জনসচেতনতা বৃদ্ধি করার জন্য ২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস পালন করছেন। ২০১০ সাল থেকে শুরু হয় এই দিবস উদযাপন। আশঙ্কাজনক […]