চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলে- মাগুরার গোপীনাথপুরের অভিজিৎ সরকারের মেয়ে সীমা বিশ্বাস (৩৩) ও একই জেলার সদর থানার সংকোচখালী এলাকার আল আমিন হোসেনের ছেলে রুপালী খাতুন (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী ট্রেনযোগে কক্সবাজার থেকে মাদক নিয়ে চট্টগ্রামে আসছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টায় […]