ঘড়ির কাঁটা তখন সাড়ে তিনটার ঘরে। মঙ্গলবার দিনগত রাতের এ সময়ে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচলাইশ হিলভিউ এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান। হঠাৎ চলে যায় বিদ্যুৎ। আধা ঘণ্টা অপেক্ষার পরেও বিদ্যুৎ না আসায় শেষ পর্যন্ত চার্জ লাইটের আলোয় সেহ্রি সারেন এই বেসরকারি চাকরিজীবী। গত রবিবার থেকে এভাবে সেহরির সময় শুধু নয়- দিন-রাতের বেশিরভাগ সময় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে চট্টগ্রামে। এমনকি ইফতারেও মিলছে না বিদ্যুৎ। পবিত্র রমজানে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না পাওয়ায় একদিকে যেমন রোজাদারদের দুর্ভোগ বেড়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত […]