ঈদের টানা ছুটিতে ফাঁকা হচ্ছে নগরী। অনেকে বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে যাবেন। নিরাপত্তার জন্য নগরবাসীকে নিন্মোক্ত পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তা হল- বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তা সম্পন্ন অতিরিক্ত লক বা তালা ব্যবহার করা। নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া। সিসিটিভি ক্যামেরা, এলার্ম সিস্টেমের মতো প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। আবাসিক এলাকায় রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা। নতুন নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করা। সন্দেহজনক কোনো ব্যক্তি […]